আমুদরিয়া নিউজ : হোয়াটসঅ্যাপ ভিডিও কলে প্রিয়জনের সঙ্গে মনের কথা বলছেন, অথচ পাশ দিয়ে যাওয়া বাসের হরনা পাশের বাড়ির অডিও সাউন্ড এ অর্ধেক কথাই শুনতে পেলেন না – এমন অভিজ্ঞতা আমাদের সবারই কমবেশি রয়েছে। তবে এবার সেই বিরক্তি মেটাতে মার্ক জুকারবার্গ সংস্থা হোয়াটসঅ্যাপে আনতে চলেছে এমন এক ফিচার, যা আপনার চারপাশের যাবতীয় হট্টগোল মুহূর্তে ভ্যানিশ করে দেবে।
চ্যাটিংয়ের দুনিয়ায় হোয়াটসঅ্যাপের আধিপত্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে অনেক সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তায় চলতে চলতে কথা বলার সময় বেশ সমস্যা হয়। এই সমস্যার সমাধান করতেই আসতে চলেছে নতুন ফিচার যার নাম ‘ নয়েজ ক্যান্সেলেশন’।
রিপোর্ট অনুযায়ী জানা যায়, এ ফিচারটি কাজ করবে একটি বিশেষ ফিল্টারের মত। যখনই কোন কল রিসিভ করা হবে এই ফিল্টারটি একটিভ হয়ে যেকোনো গলার আওয়াজকে আলাদা করে চিনতে পারবে। যার ফলে রাস্তার গাড়ির আওয়াজ জোরে চলা পাখার আওয়াজ কিংবা আশপাশের কোন শব্দ সবকিছুকেই কাট করে ফেলবে অ্যাপটি। ফোনের অপর পাশে থাকা মানুষটি এ প্রান্তের মানুষের গলার সব শুনতে পাবে একদম স্টুডিওর মতো পরিষ্কার। খুব শীঘ্রই বিটা টেস্টারদের জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানা গিয়েছে।