আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ NIOS DELEED সংগ্রাম মঞ্চের ডাকে ১৬ ফেব্রুয়ারি বিকাশ ভবন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তাঁদের দাবি, গৌতম পালের পদত্যাগ। তাঁদের যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ায় ১২৩৩ জনকে ৩ মাসের মধ্যে নিয়োগ করতে পারেননি গৌতম পাল। মেধার বদলে ট্রেনিংয়ের প্রতিষ্ঠানের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করার মত বৈষম্যমূলক নিয়ম তৈরি। NCT এর স্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও বছর বছর টেট পরীক্ষা নিতে না পারা। রাজ্যে প্রাথমিক বিদ্যালয় গুলির বেহাল দশা।