By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > আন্তর্জাতিক > বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্টের মৃত্যু, উরুগুয়েতে শোক
আন্তর্জাতিকবিদেশরাজনীতি

বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্টের মৃত্যু, উরুগুয়েতে শোক

Amudarya Desk, Siliguri
Last updated: May 14, 2025 5:34 pm
Amudarya Desk, Siliguri
Share
epa12097630 (FILE) - Uruguayan president Jos�ujica waves upon his arrival to the Convention Center in Cartagena, Colombia, 14 April 2012 (re-issued 13 May 2025). Uruguay's former president Jose Pepe Mujica died at the age of 89, the Uruguayan government announced on 13 May 2025. EPA-EFE/Paolo Aguilar
SHARE

আমুদরিয়া নিউজ : প্রয়াত হলেন উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট হোসে মুহিকা। লাতিন আমেরিকার অন্যতম প্রগতিশীল ও বিতর্কিত নেতার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। তবে এখনও পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
একজন সাধারণ কৃষক, গেরিলা যোদ্ধা, এবং শেষে রাষ্ট্রনায়ক। হোসে মুহিকার জীবন বিশ্বকে মনে করিয়ে দেয়, ক্ষমতার আসল অর্থ কী। তার মৃত্যু শুধু উরুগুয়ে নয়, গোটা বিশ্বের জন্য এক যুগের অবসান। মুহিকার মৃত্যুতে উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি শোক জানিয়ে লিখেছেন, ‘আপনার দেওয়া শিক্ষা ও ভালোবাসা আমাদের প্রেরণা।’
মুহিকা রাজনীতি থেকে ২০২০ সালে অবসর ননেন। তাঁর আদর্শ উরুগুয়ের রাজনীতিকে প্রভাবিত করছে এখনও। শেষ জীবনে ক্যান্সারে ভুগলেও তিনি মৃত্যুকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মৃত্যু জীবনে নুনের মতোই অনিবার্য।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। সে সময়ে তিনি বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি পান। কারণ, রাষ্ট্রপ্রধানের বিলাসবহুল জীবন বর্জন করেছিলেন তিনি। স্ত্রী লুসিয়া টোপোলানস্কির সঙ্গে একটি সাধারণ বাড়িতে থাকতেন তিনি। ১৯৮৭ সালের পুরনো গাড়ি চড়তেন। প্রেসিডেন্টের বেতনের বড় অংশ দান করে দিতেন। তাদের কোনো গৃহকর্মী বা নিরাপত্তা বাহিনীও ছিল না। তাঁর এই জীবনযাপন তাঁকে বিশ্বজুড়ে সম্মান ও কৌতূহলের কেন্দ্রে নিয়ে এসেছিল। তিনি অবশ্য বলতেন, আমি গরিব নই। তাঁর মতে আসল গরিব হল তাঁরা, যাঁরা অন্তহীন লোভের পিছে ছোটে।
মুহিকার জীবন ছিল সংগ্রাম ও পরিবর্তনের ইতিহাস। যুবক বয়সে তিনি গেরিলা সংগঠন তুপামারোসের সদস্য ছিলেন। জেলবন্দি হন। জেল মুক্তির কয়েক বছর পর, তিনি দেশের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদ এবং উচ্চ কক্ষে সিনেটে আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি উরুগুয়ের বামপন্থী জোট সরকারের মন্ত্রী হন। এরপর ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে উরুগুয়ে লাতিন আমেরিকায় অনেক প্রগতিশীল ঘটনাবলীর সাক্ষী হয়।
তিনি দেশ চালাতে গিয়ে সাহসী ও বাস্তববাদী নানা সিদ্ধান্ত নেন। যেমন, গাঁজা বৈধকরণ, সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি এবং গর্ভপাতের অধিকার চালু হয় তাঁর আমলেই। তার শাসনকালে অর্থনৈতিকভাবে দেশ বার্ষিক ৫.৪% হারে বৃদ্ধি পায়। কমে বেকারত্ব। রাষ্ট্রপতি পদ ছাড়ার আগে তিনি একবার বলেছিলেন, সারা দুনিয়া কি নিয়ে এত ভাবছে! আমার তো সামান্য কিছু দিয়েই চলে যায়। ছোট বাড়িতে থাকি। পুরনো গাড়ি চালাই। কোনও কাজের লোক রাখি না। নিজেরাই নিজেদের সব কাজ করি। তা হলে এই পৃথিবী কি নিয়ে ছোটাছুটি করে, কীসের জন্য এত পাগলামো করে!

প্রতিবেদক : অরিৎ চক্রবর্তী, আমুদরিয়া নিউজে ভিডিও এডিটিং ও কপিরাইটিং বিভাগে যুক্ত।

TAGGED:#death#José Mujica#Uruguay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে প্রথমবার হতে চলেছে কৃত্রিম বৃষ্টি

Amudarya Desk, Siliguri
1 Min Read

দিল্লিতে যুযুধান কংগ্রেস-আপ, ইন্ডিয়া জোট ভাঙনের মুখে

Amudarya Desk, Siliguri
2 Min Read

ইউক্রেন বন্দর শহরে ড্রোন হামলা রাশিয়ার

Kishore Saha
0 Min Read

চালক ঘুমিয়ে পড়ায় উল্টে গেল ফাঁকা বাস, উদ্ধার করল পুলিশ

Amudarya Desk, Siliguri
0 Min Read

You Might Also Like

আন্তর্জাতিকবিদেশ

প্রকাশ্যে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা ম্যাঞ্চেস্টারের ইহুদি উপাসনালয়ে, মৃত ২

1 Min Read
আইন-আদালতবিদেশ

প্রকাশ্যে বোরখা পরলে ১ লক্ষ টাকা জরিমানা সুইজারল্যান্ডে

1 Min Read
রাজনীতি

ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের দাবিতে পথে নামল মহিলা তৃণমূল কর্মীরা

1 Min Read
বিদেশমৃত্যু

অস্কারজয়ী অভিনেতা ও তাঁর স্ত্রীর দেহ উদ্ধার

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?