আমুদরিয়া নিউজ : কলকাতার বিনোদিনী থিয়েটার বাংলা ছবি ও দর্শকের অভাবে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেল। একই সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার ‘প্রিয়া’ সিনেমা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য নতুন বাংলা ছবি না থাকায় বর্তমান ছবিগুলিতে দর্শক না আসার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। ‘বিনোদিনী’ থিয়েটারের মালিক। জয়দীপ মুখোপাধ্যায় জানান,” আমরা ‘মন মানে না’ চালিয়েছিলাম কিন্তু দর্শক আসেনি “। তিনি জানান নতুন ছবি মুক্তি পেলে আবার হল খুলবেন। সারাদিন টিকিট বিক্রি করে দিনে ১০ হাজার টাকাও তাদের উঠছে না, অথচ বিদ্যুৎ বিল স্যানিটেশন এবং এসি চালানোর খরচা নিয়ে প্রায় ৫ হাজার টাকা দিনে খরচ। তিনি জানান এভাবে চলতে থাকলে আগামী দিনে আরো যত প্রেক্ষাগৃহ রয়েছে সবগুলিই বন্ধ করতে বাধ্য হবে কর্তৃপক্ষ।