আমুদরিয়া নিউজ : ইরানে সামরিক অভিযানের হুমকির পাশাপাশি সে দেশের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের সাংবাদিকদের সামলে ট্রাম্প ওই মন্তব্য করেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা। তবে এখনই নিতে হবে না বলে তিনি মনে করেন। তবে ইরান চাইলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ট্রাম্প জানান।