আমুদরিয়া নিউজ : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কঙ্কনদিঘিতে রাস্তা নির্মাণকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। প্রায় ১.৭ কিলোমিটার দীর্ঘ কংক্রিট রাস্তা নির্মাণে প্রায় ৯৬ লক্ষ টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে । এলাকাবাসীরা দাবি করেন, সঠিক নিয়ম না মেনে খুব কম সিমেন্ট ও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছিল, ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়।
এই অভিযোগের ভিত্তিতে এক তৃণমূল নেতা কাজ বন্ধ করে দেন। তার এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করলেও, বিজেপি এটিকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।