আমুদরিয়া নিউজ : চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৩রা মার্চ অর্থাৎ ১২ই ফাল্গুন। দেশের পশ্চিম অংশের কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল তিনটে কুড়ি মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে ৬টা বেজে ৪৮ মিনিটে। পূর্ণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে ৪ টে ৩৪ থেকে ৫ টা বেজে ৩৩ মিনিট পর্যন্ত। এরপরে আবার ২০২৮ সালের ৬ই জুলাই ভারত থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।