আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এই তালিকা সাধারণ মানুষের দেখার জন্য প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি, শুনানির সময় যদি কারও কাছ থেকে কোনও নথি জমা নেওয়া হয়, তবে তার প্রমাণ হিসেবে অবশ্যই রসিদ দিতে হবে।