By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > নদী কথা > মৃত্যুপথযাত্রী আমাজনের উপনদী সোলিমোস
নদী কথা

মৃত্যুপথযাত্রী আমাজনের উপনদী সোলিমোস

Amudarya Desk, Siliguri
Last updated: October 6, 2024 3:48 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ ডেস্ক: জলপ্রবাহের হারের নিরিখে বিশ্বের বৃহত্তম নদী হল আমাজন। সেই সুবিশাল নদীর কঙ্কালসার চেহারা দেখে চোখ কপালে উঠেছে পরিবেশবিদদের। অবস্থার পরিবর্তন না হলে আস্ত একটা নদী যে অচিরেই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে, তার স্পষ্ট ইঙ্গিত পেয়ে গিয়েছেন তাঁরা। আর এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞেরা।

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী আমাজনের দু’টি বড় উপনদী রয়েছে। তারই একটি হল মৃত্যুপথযাত্রী এই সোলিমোস। চলতি বছরে খরার কবলে পড়েছে ব্রাজিলের আমাজন অববাহিকা। যার জেরে নামতে নামতে একেবারে তলানিতে চলে গিয়েছে সোলিমোসের জলস্তর। বেরিয়ে এসেছে নদীর বুকের বালি। বর্তমানে ভয়ঙ্কর জলসঙ্কটে অর্ধেকটাই শুকিয়ে কাঠ এই নদী।

ব্রাজিলের অন্যতম বন্দর শহর মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মানকাপুরুতে রিও নিগ্রো নদীতে গিয়ে মিশেছে সোলিমোস। দুই নদীর মিলনে জন্ম নিয়েছে আমাজন। অথচ এই মানাউসেই সোলিমোসের গভীরতা মাত্র ৩ মিটারে (৯.৮ ফুট) এসে ঠেকেছে। আমাজনের এই উপনদী প্রায় জলশূন্য হয়ে পড়ায় ধাক্কা খেয়েছে মানাউসের অর্থনীতি। সেখানে প্রায় বন্ধ হয়ে গিয়েছে জলপথ পরিবহণ। থমকে গিয়েছে আমদানি-রপ্তানি।

অন্যদিকে ব্রাজিল সরকারের দাবি, ১৯০২ সালের পর এ হেন ভয়ঙ্কর খরা আর দেখা যায়নি। অর্থাৎ ১২২ বছর পর মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন তাঁরা। যার প্রভাব আমাজন বৃষ্টি অরণ্যের উপর পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

গ্যাস সিলিন্ডার ফেটে শিশুর মৃত্যু, জখম ৬

Amudarya Desk, Siliguri
1 Min Read

মে মাসে অযোধ্যায় ভগবান রামের রাজ্যভিষেক

Kishore Saha
0 Min Read

রাহানের সেঞ্চুরি, সেমিতে মুম্বই

Amudarya Desk, Siliguri
0 Min Read

মোবাইলে মজে মা

Kishore Saha
0 Min Read

You Might Also Like

নদী কথা

নদীর স্রোতে ভেসে গেলেন ৩২ বছর বয়সী যুবক

0 Min Read
দেশনদী কথারকমারিরান্নাঘরের চিঠি

কোচবিহারের নদীতে ধরা পড়ছে কেজি কেজি ইলিশ!

1 Min Read
নদী কথা

মালদহে গঙ্গা ভাঙনে বিপন্ন মানিকচক

0 Min Read
দেশনদী কথা

বিষাক্ত ফেনায় ঢাকলো যমুনা

0 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?