আমুদরিয়া নিউজ : দেশে মিড-ডে মিল দেওয়া স্কুলের সংখ্যা গত পাঁচ বছরে কমে গেছে। রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, ২০২০-২১ সালে দেশে ১১.১৯ লক্ষ স্কুলে মিড-ডে মিল দেওয়া হচ্ছিল, যা ২০২৪-২৫ সালে কমে ১০.৩৫ লক্ষ হয়েছে। অর্থাৎ, পাঁচ বছরে শতকরা হিসেবে ৭.৫ শতাংশ বা ৮৪ হাজার ৪৫৩টি স্কুল বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি স্কুল বন্ধ হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, বিশেষত উত্তরপ্রদেশে, যেখানে প্রায় ২৬ হাজার স্কুল বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ পর্যন্ত স্কুলের সংখ্যা কমেছে ২,১৫৬টি। অতিমারির সময় ২০২১-২২ সালে দেশের স্কুল সংখ্যা ৩.১৮ শতাংশ কমে যায়, যার মধ্যে উত্তরপ্রদেশে বন্ধ হয়েছিল ২৫,১৯৭টি স্কুল। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে সরকারি এবং সরকার পোষিত স্কুলের সংখ্যা আরও কমেছে।