আমুদরিয়া নিউজ : অতীতে য়া হয়েছে তার পুনরাবৃত্তি চাইচে না প্রদেশ কংগ্রেসের একাংশ। সোমবার কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সহ অনেকেই চাইছেন আগামী বিধানসবা ভোটে একা লড়তে। কারণ, তাঁদের যুক্তি, বামেদের সঙ্গে সমঝোতা করলেও তাদের ভোট কংগ্রেস বেশির ভাগ ক্ষেত্রেই পায় না। দুদিন আগে কেরলের তিরুবনন্তপুরমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে সমঝোতার প্রস্তাব রাখা হয়েছে। সেই প্রেক্ষাপটে এইআইসিসির পক্ষ থেকে আলোচনা চালানো হচ্ছে। তাতেই কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের একাংশ ওই মত দিয়েছেন।