আমুদরিয়া নিউজ : কালীঘাট মন্দিরে পুজো দিয়েই নির্বাচনী প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে মন্দিরে পৌঁছন শুভেন্দু। পূজা শেষে ভবানীপুর এলাকায় তার বিভিন্ন প্রচার কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।
এদিন তিনি এলাকার মূলত আদি বিজেপি কর্মীদের নিয়ে জনসংযোগ সারবেন। ভবানীপুরের কর্মসূচি সেরে বিকেলের দিকে নন্দীগ্রামে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
‘ছাব্বিশের যুদ্ধে’ হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্র থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুকে।
জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী শুভেন্দু। এবারের ভোটেও তিনি মমতাকে হারাবেন বলে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন। তবে তাঁকে খুব একটা ‘পাত্তা’ দিতে চাইছে না তৃণমূল। স্বয়ং মমতার দাবি “ভবানীপুরে আমিই জিতব। শুধু ভবানীপুর নিয়ে ভাবছি না, রাজ্যজুড়ে জয় নিয়ে ভাবছি। ভবানীপুর সেই জয়কে নেতৃত্ব দেবে।”