আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্তে ফের সন্দেহজনক ড্রোনের আনাগোনা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। রবিবার সন্ধ্যায় সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। সেনা জওয়ানরা সঙ্গে সঙ্গে গুলি চালালে ড্রোনগুলি পাকিস্তানের দিকে ফিরে যায়। সাম্বার রামগড় সেক্টরেও সন্ধ্যা ৭টা নাগাদ ড্রোন ঘোরাঘুরি করে। ড্রোনগুলিতে ব্লিঙ্কিং লাইট ছিল বলে জানানো হয়েছে। সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।