আমুদরিয়া নিউজ : মঙ্গলবার সুপ্রিম কোর্ট নতুন রায় ঘোষণা করল, দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রেও মায়েরা মাতৃত্বকালীন ১২ সপ্তাহের ছুটির অধিকারী হবেন তাতে সন্তানের বয়স যাই হোক না কেন। এই রায়ের মাধ্যমে সামাজিক সুরক্ষা আইন, দুই হাজার কুড়ির ৬০ ধারাকে বাতিল করেছে আদালত। ওই ধারায় বলা ছিল দত্তক নেওয়ার সময় সন্তানের বয়স তিন মাসের কম হলে তবেই সংশ্লিষ্ট মহিলা মাতৃত্বকালীন ছুটির যোগ্য হবেন। তবে শীর্ষ আদালত এই শর্তকে অসংবিধানিক বলে ঘোষণা করেছেন।
বিচারপতি যে বি পর্দাওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ জানায়, এই রায় ভারতের সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রে মায়ের স্নেহ,যত্ন ও দায়িত্ব সমানভাবে প্রযোজ্য। তাই বৈষম্যমূলক বিভাজন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। শিশু কল্যাণ ও মাতৃত্বের অধিকারের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ।
মাতৃত্বকালীন ছুটির বিষয়ে সুপ্রিম কোর্টের নয়া রায়
Equal motherhood, equal rights—Supreme Court extends dignity to every mother.
Leave a Comment