আমুদরিয়া নিউজ : পুরুলিয়ার মানবাজার কেন্দ্রে সিপিএম প্রার্থী সোনামণি টুডুর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। জানা গিয়েছে , তার পরিবর্তে একই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন শান্তিমণি মুর্মু।
কমিশনের দাবি, সিপিএমের জমা দেওয়া দু’টি মনোনয়নের মধ্যে প্রথমটি গ্রহণ করা হয়েছে । সোনামণির তফসিলি শংসাপত্র নিয়ে বিতর্কের আশঙ্কায় বিকল্প প্রার্থী হিসেবে শান্তিমণি মুর্মুকে আগে থেকেই মনোনয়ন জমা দেওয়া হয়। বিষয়টি আদালতে গেলেও এআরও-র সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত দায়িত্ব থাকায় ঝুঁকি নেয়নি দল।