আমুদরিয়া নিউজ : দিন কয়েক ধরে পূর্ব সিকিমে ভারী তুষারপাত হচ্ছে। যার ফলে বিপর্যস্ত বহু এলাকা। শেরথাং ও ছাঙ্গু হ্রদের এলাকায় ৫০০র বেশি পর্যটকের গাড়ির চাকা আটকে যায় বরফের চাদরে। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রায় সারা রাত অভিযান চালিয়ে ভারতীয় সেনা ও সিকিম পুলিশ উদ্ধার করে প্রায় তিন হাজার পর্যটকে এবং তাদের সকলকে উদ্ধার করে গ্যাংটক এ নিয়ে আসা হচ্ছে বলে সাংবাদিক সূত্রে খবর।