আমুদরিয়া নিউজ : দুই বাংলার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক এবং আধুনিক কলকাতার জীবন ভাষ্যকার মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। তিনি শঙ্কর নামেই জনপ্রিয় ছিলেন। সে নামেই লিখতেন। দীর্ঘদিন অসুস্থতার পর চির বিদায় নিলেন প্রবাদপ্রতিম সাহিত্যিক শঙ্কর। শুক্রবার দুপুর ১টা ১২ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। হাসপাতাল সূত্রে খবর বার্ধক্য জনিত নানা অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন প্রবীণ সাহিত্যিক। কিন্তু শুক্রবার দুপুরে সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে পেছনে ফেলে তিনি পাড়ি দেন অমৃত লোকে। তাঁর মৃত্যুর পরে শিল্প সাহিত্য দুনিয়ার গ্রুপে গ্রুপে দেখা যায় শুধুই শোক জানানোর পালা. সংক্ষেপে এখন যা RIP।