আমুদরিয়া নিউজ, শিলিগুড়ি : বকেয়া বেতনের দাবিতে থালা-গ্লাস বাজিয়ে বিক্ষোভ দেখালেন নিরাপত্তা কর্মীরা। সোমবার শিলিগুড়ির ডাবগ্রাম পলিটেকনিক কলেজের ঘটনা। বিক্ষোভকারীদের হাতে থালা-গ্লাস বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। কলেজের মূল গেটের সামনেই বসে তাঁরা দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং ডিস্ট্রিক্ট সিকিউরিটি গার্ড অ্যান্ড কো‑ওয়াচম্যান ইউনিয়ন-এর সম্পাদক অতুল রায়, সভাপতি সুব্রত মণ্ডলসহ অন্যান্য কর্মীরা।