আমুদরিয়া নিউজ: অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে তিন বছরের মাথায় সেই গুঞ্জন সত্যি করে দ্বিতীয়বার বিয়ের করলেন সামান্থা রুথ প্রভু। সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে জনপ্রিয় নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। মন্দিরের নিয়ম অনুযায়ী মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
সামান্থা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় বিশেষ দিনের ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরনে ছিল লাল বেনারসি। রাজ বেছে নিয়েছিলেন হালকা সোনালি রঙয়ের শেরওয়ানি।