আমুদরিয়া নিউজ : আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র মালিকানা নিয়ে জল্পনা তুঙ্গে। আইপিএল জয়ের পরেই দল বিক্রির খবর সামনে আসে। এই আবহে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদার পুণাওয়ালা RCB কেনার বিষয়ে প্রকাশ্যে আগ্রহ দেখিয়েছেন।
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি তিনি জানান, সুযোগ পেলে দলটির মালিকানা নিতে তিনি আগ্রহী। যদিও এখনও পর্যন্ত RCB বা বর্তমান মালিকপক্ষের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।