আমুদরিয়া নিউজ : অনেকেরই ধারণা ডায়েট মানেই এক বাটি কাঁচা সবজি স্যালাড। ওজন কমাতে বা শরীরে ফাইবার বাড়াতে শশা গাজর বাট টমেটো কুচিকেই মহৌষধ মনে করছেন অনেকে। কিন্তু সম্প্রতি পুষ্টিবিদ নেহা রাঙ্গলানি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দাবি করেছেন, কাঁচা স্যালাড সবার জন্য আশীর্বাদ নয়, বরং অনেকের জন্য এটি বিপদের কারণ হতে পারে। কাঁচা সবজিতে অনেক বেশি ফাইবার থাকলেও তা হজম করা শরীরের পক্ষে খুবই কঠিন। যাদের হজম শক্তি খুবই দুর্বল তাদেরকে দেই কাঁচা সবজি হিতে বিপরীত ঘটাতে পারে। গবেষণা বলছি কাঁচা সবজি অনেক সময় শরীরে গিয়ে ফার্মেন্টেশন অর্থাৎ গাঁজন প্রক্রিয়া শুরু করতে পারে। এর ফলে পেট ভার পেটে গ্যাসের মত উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে যারা IBS এর মত সমস্যায় ভুগছেন তাদের জন্য কাঁচা স্যালাড যন্ত্রণার কারণ হতে পারে। পুষ্টি বিদদের মতে কাঁচা খাওয়ার চেয়ে সবজি অল্প ভাপিয়ে খাওয়া অনেক বেশি নিরাপদ।