By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Live TV
  • নারীশক্তি
  • আইন-আদালত
  • ব্যবসা
  • রাজনীতি
  • এলজিবিটিকিউ
  • চাকরি বিষয়ক
  • বেড়ু-বেড়ু
  • চিঠিঃ সেকাল-একাল
  • শিল্প-সাহিত্য-সংস্কৃতি
Friday, Feb 13, 2026
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
  • আইন-আদালত
  • এলজিবিটিকিউ
  • খেলাধূলা
  • চাকরি বিষয়ক
  • চিঠিঃ সেকাল একাল
  • জীবন সংগ্রাম
  • দেশ
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • নদী কথা
  • নারীশক্তি
  • বিদেশ
  • বেড়ু বেড়ু
  • শিলিগুড়ি
  • ব্যবসা
  • রকমারি
  • রাজনীতি
  • শিল্প সাহিত্য সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
Search
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Follow US
Amudarya News > রাজনীতি > একদিনে দুই পোশাকে অমিত শাহের কাছে রাজু বিস্ত, সঙ্গী বিমল-রোশনও
রাজনীতি

একদিনে দুই পোশাকে অমিত শাহের কাছে রাজু বিস্ত, সঙ্গী বিমল-রোশনও

Amudarya Desk, Siliguri
Last updated: February 12, 2026 9:20 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

 

কিশোর সাহা, আমুদরিয়া নিউজ : একদিনে একই অফিসে দুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।

সকালের দিকে দেখা করার সময়ে রাজু বিস্তের পরণে সুট-বুট-ব্লেজার।

বেলা ২টোর দিকে দ্বিতীয়বার দেখা করার সময়ে কুর্তা-পাজামা-মোদি স্টাইলের জ্যাকেট ও মোজা ছাড়া জুতো ছিল রাজু বিস্তের পরণে।

দ্বিতীয়বারের চমক হল তাঁর দুই সঙ্গী। একজন হলেন দার্জিলিঙের গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি বিমল গুরুং ও তাঁর দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোশন গিরি।

ফলে, সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, আগামী বিধানসভা ভোটে বিমল-রোশন জুটি কি এবার বিজেপির হয়ে আসরে নামতে চলেছেন! গত বিধানসভা তো তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছিলেন বিমল-রোশনরা। এখন বিমলদের প্রভাব পাহাড়ে তেমন নেই। কিন্তু, গোর্খাল্যান্ডের দাবির কতা উটলেই বেশ শোরগোল পড়ে পাহাড়ে।

এদিন দু দফায় দুই ড্রেসে একবার একা ও আরেকবার দুই সঙ্গীকে নিয়ে সেই দাবিটাই উসকে দিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। বিল গুরুং, রোশন গিরিরা দেখা করার পরে য়ে প্রেস রিলিজ দিয়েছেন তাতে স্পষ্ট লেখা য়ে তাঁরা পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে এখনও সরেননি। এবাং সেই দাবিই প্রথম। একান্ত তা না হলে কেন্দ্রশাসিকত অঞ্চলের স্বীকৃতি চান তাঁরা। যেভাবেই হোক দ্রুত দার্জিলিং সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান চান তাঁরা। এসব লিখে তাঁরা স্মারকলিপি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

বস্তুত, পাহাড় সমতলের রাজনৈতিক নেতাদের একাংশ মনে করছেন, ভোট আসতেই ফের গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে সটান দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে স্মারকলিপি  দেওয়ার জন্য বিমল গুরুং ও রোশন গিরিকে নিয়ে গিয়েছেন রাজু বিস্ত।

বিমল গুরুং-রোশন গিরিদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, কেন্দ্র যে মধ্যস্থকারী নিয়োগ করেছে পাহাড় সমস্যা সমাধানের জন্য, তাঁর কাছ থেকে রিপোর্ট পেলে প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে পাহাড়ের যে ১১টি জনজাতিকে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে, তা খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

 

দার্জিলিঙের সাংসদ আসন্ন বিধানসভা ভোটে পাহাড় সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তৃণমূলকে বেকায়দায় ফেলতে কতটা আদাজল খেয়ে লেগেছেন তা এখন রোজই স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু, বিমল-রোশনদের নিয়ে গোর্খাল্যান্ড অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সামনে আনাটা আবার পাহাড় বাদে অন্য সব বিধানসভায় ব্যুমেরাং হবে না তো, সেই প্রশ্নেও চলছে চুলচেরা বিশ্লেষণ।

TAGGED:#AmitShah#DarjeelingPolitics#Gorkhaland#RajuBista#WestBengalPolitics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের, আহত বেশ কয়েকজন

Amudarya Desk, Siliguri
1 Min Read

নেপালের পুরুষ ক্রিকেট দলের নতুন কোচ স্টুয়ার্ট ল

Kishore Saha
0 Min Read

গাজায় চিকিৎসার অপেক্ষায় মৃত হাজারেরও বেশি : ডব্লিউএইচও

Amudarya Desk, Siliguri
1 Min Read

আমেরিকায় গ্রেফতার ৮ খালিস্তানি জঙ্গি

Amudarya Desk, Siliguri
0 Min Read

You Might Also Like

আইন-আদালতরাজনীতি

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

0 Min Read
Uncategorizedরকমারিরাজনীতি

‘সংবিধান হত্যা দিবস’ পালনে চিঠি কেন্দ্রের, আপত্তি জানালেন মমতা

1 Min Read
আন্তর্জাতিকবিদেশরাজনীতি

নিউইয়র্কের মেয়রের নামের মানে কি

2 Min Read
Uncategorizedআইন-আদালতবিদেশরাজনীতি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?