আমুদরিয়া নিউজ : ভ্যাটিকানে বড়দিনের প্রাক্কালে পোপ লিও দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, যিশুর জন্মকাহিনি দেখায় যে, অসহায়দের সাহায্য না করা মানে ঈশ্বরকেও প্রত্যাখ্যান করা। সেন্ট পিটার্স বাসিলিকায় ৬,০০০ জনের উপস্থিতিতে পোপ লিও জানান, “যেখানে মানুষের জন্য জায়গা নেই, সেখানে ঈশ্বরের জন্যও জায়গা থাকে না।” তিনি আরও বলেন, “যতদিন মানুষকে মানবিক মর্যাদা দেওয়া হবে না, ঈশ্বরের উপস্থিতি কোথাও দেখা যাবে না।”