আমুদরিয়া নিউজ : স্বামী বিবেকানন্দের নামের আগে যে উপাধি ব্যবহার করা হয় , রামকৃষ্ণ পরমহংসদেব কে শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর নামের আগে ‘স্বামী’ ব্যবহার করে ভুল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই পোস্টে ভুল ধরিয়ে ক্ষোভ প্রকাশ করল তৃণমূল।
বৃহস্পতিবার ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। বলা হয়
“স্বামী রামকৃষ্ণ পরমহংসজীর জন্ম তিথিতে শ্রদ্ধাঞ্জলি “। এর আগেও সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। আবারো সেই ‘ভুল’! সমস্যায় ফেলতে পারে বাংলার বিজেপিকে!
ঠাকুর রামকৃষ্ণ কে ‘স্বামী’ সম্বোধন প্রধানমন্ত্রীর পোস্ট-এ
Leave a Comment