আমুদরিয়া নিউজ : শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রঙের উৎসবে মোতায়ন করা হলো প্রায় চার হাজার পুলিশ। মঙ্গলবার ও বুধবার এই দুদিন শহরের সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে কলকাতার লালবাজার পুলিশ জরুরী পদক্ষেপ গ্রহণ করেছে। লালবাজার সূত্রে খবর, নিরাপত্তার তদারকিতে থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডেপুটি কমিশনার। পিকেট বসানো হয়েছে মোট ৪০০ টি জায়গায়। রাস্তায় সর্বক্ষণ নজরদারিতে থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। গঙ্গার অন্তত ২৪ টি ঘাটে থাকছে বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী।