আমুদরিয়া নিউজ : বাংলার আবাস যোজনায় নাম বাদ গিয়েছে। বিডিও অফিসে গিয়ে তা দেখে ভেঙে পড়েন মালদার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুকতারা বিবি (৪৫)। সেখানেই তিনি বিষ খান। আত্মহত্যার চেষ্টা করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে শোরগোল পড়ে যায়। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় জয়েন্ট বিডিওর গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়। সে সময়ে সংবাদ মাধ্যম ভিডিও তুলতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।