আমুদরিয়া নিউজ : সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের এক মা ও মেয়ের জবাব। একটি এয়াই সংস্থার ডেটা সেন্টার তৈরির জন্য মেয়েদের চাষের জমি বিক্রি করতে অস্বীকার করেছেন আইডা হাডল স্টন ও তার কন্যা ডেলসিয়া বেয়ার। প্রায় ২৬ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ২৪৪ কোটি টাকারও বেশি। এই বিপুল অংকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তারা। তাদের স্পষ্ট জবাব টাকার চেয়েও তাদের কাছে কৃষি জমি এবং স্থানীয় পরিবেশের সুরক্ষা অনেক বেশি দামি। তাই এই বিশাল অংকের হাতছানিও তাদের তলাতে পারেনি। এই মা ও মেয়ের অভিযোগ, যে সংস্থাটি এই প্রকল্প করতে চাইছে তারা নিজেদের পরিচয় গোপন রেখেছে। তাই এই গোপনীয়তা এবং প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকার কারণেই এই চুক্তিতে রাজি হননি তারা। তাদের এই অবস্থান এখন বিশ্বজুড়ে প্রযুক্তি বনাম পরিবেশ রক্ষার এক অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে অনেকে মনে করেন।