By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > পশ্চিমবঙ্গ > সত্যজিতের পৈতৃক ভিটে ভাঙা হচ্ছে বাংলাদেশে! ক্ষোভ উগড়ে দিলেন মমতা
পশ্চিমবঙ্গ

সত্যজিতের পৈতৃক ভিটে ভাঙা হচ্ছে বাংলাদেশে! ক্ষোভ উগড়ে দিলেন মমতা

Amudarya Desk, Siliguri
Last updated: July 15, 2025 8:40 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ: বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভেঙে ফেলার কাজ শুরু করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। বিষয়টি জানতে পেরে সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। এই সংবাদ অত্যন্ত দুঃখের।’’ মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।’’ বাড়িটি ছিল জমিদার হরিকিশোর রায়ের। তারই দত্তক পুত্র উপেন্দ্রকিশোর। যিনি সত্যজিৎ রায়ের ঠাকুরদা। বহু বছর বাড়িটি বাংলাদেশ শিশু অ্যাকাদেমির ময়মনসিংহ জেলার অফিস হিসাবে ব্যবহৃত হত। কিন্তু ২০০৭ সাল থেকে নিরাপত্তার কারণে সেই বাড়িটি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় শিশু অ্যাকাদেমি। সেটি ভেঙে বহুতল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

TAGGED:#satyajit RayMamata Banerjee
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

রামমন্দিরের বাঁদরদের খাওয়াতে ১ কোটি দান অক্ষয়কুমারের

Amudarya Desk, Siliguri
0 Min Read

রেকর্ড গড়ল চন্দ্রবিন্দু

Amudarya Desk, Siliguri
1 Min Read

সরস্বতী পুজোর মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার, তিন কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয়

Kishore Saha
1 Min Read

সাত দিনেও আমেরিকা দাবানল নেভাতে পারেনি, কোথায় ঘাটতি মহাউন্নত দেশের

Amudarya Desk, Siliguri
3 Min Read

You Might Also Like

পশ্চিমবঙ্গ

কলকাতায় যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করলেন মোদি

1 Min Read
পশ্চিমবঙ্গবইশিল্প সাহিত্য সংস্কৃতি

প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, শোকের ছায়া বাংলা সাহিত্য জগতে

1 Min Read
আইন-আদালতপশ্চিমবঙ্গ

বকেয়া ডিএ দিতে ৬ মাস সময় চাই, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

1 Min Read
পশ্চিমবঙ্গ

পুজোর আগেই মিলবে বেতন, রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা নবান্নের

1 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?