By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > এলজিবিটিকিউ > আমেরিকায় এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়েরা পাঠ নিচ্ছেন সেল্ফ ডিফেন্সের
এলজিবিটিকিউবিদেশ

আমেরিকায় এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়েরা পাঠ নিচ্ছেন সেল্ফ ডিফেন্সের

Kishore Saha
Last updated: April 21, 2025 4:26 pm
Kishore Saha
Share
SHARE

আমুদরিয়া নিউজ : বর্তমানে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের ওপর করা একের পর এক বিধিনিষেধের মধ্যেই আত্মবিশ্বাস ও একতার এক নতুন পথ খুঁজে পেয়েছে তাঁরা। সেটা হল সেলফ ডিফেন্সের ক্লাস। আমেরিকার নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন বহু আত্মরক্ষা ক্লাসের সেন্টার। প্রশিক্ষকরা বলেন এই ক্লাসগুলো করায় মানুষদের আত্মবিশ্বাস, দক্ষতা অনেকটা বেড়ে যায়। তাঁরা নিজেকে এমন পরিস্থিতির মধ্যেও দুর্বল ভাবেন না।
এমনই একটি সেন্টার হল সেন্ট লুইসের কুইয়ার ফাইট ক্লাব। সেখানে ক্লাস করা কিছু মানুষ নিজেদের আগের অবস্থা ও এখনকার অবস্থা সংবাদদাতাদের জানিয়েছেন।


একজন জানান, তিনি যখন নিজেকে সমকামী হিসেবে প্রকাশ করেন, তখন তার কাছে পরিস্থিতিটা খুবই কঠিন ছিল। কিন্তু, আত্মরক্ষার এই কৌশল গুলো শেখার পর তিনি শুধু নিজেকেই না বরং নিজের সম্প্রদায়ের অন্যান্যদের বিপদে বাঁচানোর বিষয়ে অনেকটা আত্মবিশ্বাসী হয়েছেন।
২৬ বছর বয়সী লোহম্যান জানান, গত বছরের শেষ থেকে তিনি এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত থাকতেন। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেন আমেরিকায় শুধু পুরুষ ও নারী এই দুটি লিঙ্গকেই স্বীকৃতি দেওয়া হবে, তখন এই বিষয়টি তাঁকে ভীষণভাবে ভাবায়। ঠিক সেই সময়েই তিনি কুইয়ার ফাইট ক্লাবে যোগ দেন। সেখানে তিনি পাঞ্চ(ঘুষি) , বিভিন্ন কিক(লাথি) , এবং প্রতিরক্ষার কৌশল শেখেন। তারপর থেকেই তিনি জানান তিনি আগের চেয়ে অনেক ভালো আত্মরক্ষা করতে পারবেন এবং তাঁর নিজের ওপর অনেকটা আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। তিনি কনফিডেন্স এর সাথে বলেন তিনি শুধু নিজেরই নন বরং নিজের সম্প্রদায়ের বাকিদের রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত।


এবার আসি সেই ক্লাবটির কথায়, মার্শাল আর্টিস্ট ম্যাড গ্রিন, যিনি ২০২৩ সালে কুইয়ার ফাইট ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন যে সম্প্রদায়ের মধ্যে আত্মরক্ষার দক্ষতার অভাব রয়েছে এমনটা বোঝার পর তাঁরা এলজিবিটিকিউ প্লাস লোকেদের জন্য বিশেষভাবে একটি আত্মরক্ষার দল তৈরি করতে চেয়েছিলেন। যে কোনও পরিস্থিতিতে সেই সম্প্রদায়ের মানুষদের ওপর করা শারীরিক কিংবা মানসিক অত্যাচারের বিরুদ্ধে যাতে সকলেই প্রতিবাদ করতে পারে এই ছিল তাঁদের উদ্দেশ্য। অনেকেই রয়েছেন যারা এমন নির্যাতনের শিকার হয়ে কোনওরকম আত্মরক্ষা করতে না পারায় নিজেদের দুর্বল ভাবতে শুরু করেন। তাই সকলের যাতে নিজের উপর একটা আত্মবিশ্বাস তৈরি হয় এবং সকলেই যাতে নিজের ও অন্যান্যদের এমন পরিস্থিতি থেকে বের করে আনতে পারেন সেই জন্যই তাদের এই ক্লাসগুলি শেখানো হয়। এ ক্লাস ও লড়াইয়ের মূল উদ্দেশ্য একটাই, যাতে কোন রকম পরিস্থিতিতেই এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের মানুষেরা নিজেদের একা না ভাবেন এবং সব সময় মনে করেন তাঁরা নিজেরাই যথেষ্ট নিজের জন্য লড়াই করতে।

Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

এভারেস্ট জয়ের পরেই দুঃসংবাদ, প্রাণ গেল বাঙালি পর্বতারোহীর

Amudarya Desk, Siliguri
1 Min Read

উঠেছিল লাঠিচার্জের অভিযোগ, সরানো হল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে

Amudarya Desk, Siliguri
1 Min Read

দিল্লির আতশবাজিতে লাহোরে দূষণ, দাবি পাক সরকারের

Amudarya Desk, Siliguri
1 Min Read

প্রথম রথযাত্রা ঘিরে উৎসবের আমেজ দিঘায়, আজই যাচ্ছেন মমতা

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

বিদেশ

আমরা ছোট বড় হলেও একই প্রজাতির

1 Min Read
প্রযুক্তি/টেকনোলজিবিদেশযুদ্ধ

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা করল উত্তর কোরিয়া

0 Min Read
বিদেশ

ট্রাম্পের সঙ্গে বৈঠক, আমেরিকায় মোদী

0 Min Read
আন্তর্জাতিকনারীশক্তিবিদেশরকমারি

প্রেস সেক্রেটারি ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা করে সমালোচিত ট্রাম্প

0 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?