By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Live TV
  • নারীশক্তি
  • আইন-আদালত
  • ব্যবসা
  • রাজনীতি
  • এলজিবিটিকিউ
  • চাকরি বিষয়ক
  • বেড়ু-বেড়ু
  • চিঠিঃ সেকাল-একাল
  • শিল্প-সাহিত্য-সংস্কৃতি
Sunday, Feb 8, 2026
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
  • আইন-আদালত
  • এলজিবিটিকিউ
  • খেলাধূলা
  • চাকরি বিষয়ক
  • চিঠিঃ সেকাল একাল
  • জীবন সংগ্রাম
  • দেশ
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • নদী কথা
  • নারীশক্তি
  • বিদেশ
  • বেড়ু বেড়ু
  • শিলিগুড়ি
  • ব্যবসা
  • রকমারি
  • রাজনীতি
  • শিল্প সাহিত্য সংস্কৃতি
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
Search
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • জীবন সংগ্রাম
  • ধর্মশিক্ষা-কর্মশিক্ষা
  • খেলাধূলা
  • শিলিগুড়ি
  • English
  • More
Follow US
Amudarya News > শিলিগুড়ি > এ কেমন মেয়র! নিজের আসন ছেড়ে সাংবাদিকদের সাথে একাসনে বসে নিজের দুর্বলতা বলে দিলেন ??
শিলিগুড়ি

এ কেমন মেয়র! নিজের আসন ছেড়ে সাংবাদিকদের সাথে একাসনে বসে নিজের দুর্বলতা বলে দিলেন ??

Amudarya Desk, Siliguri
Last updated: February 7, 2026 11:31 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

কিশোর সাহা, আমুদরিয়া নিউজ : রাজ্যে বিধানসভা ভোটের খুব দেরি নেই। সব ঠিক থাকলে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মেয়র গৌতম দেব। এদিন সাংবাদিকদের সঙ্গে তাঁর মত বিনিময়ের জন্য একটি সভা ছিল। সেখানেই ঘটল এমন কাণ্ড!

আর পাঁচজন মেয়র বা জনপ্রতিনিধি যেমন লম্বা সেক্রেটারিয়েট টেবিলের ওপারে বসেন। উল্টোদিকে কিছুটা দূরে বসেন সাংবাদিকরা। এ পাশ থেকে প্রশ্ন গেলে ও দিক থেকে উত্তর দেন। এটাই তো রীতি!

কিন্তু, শিলিগুড়ি মেয়র গৌতম দেব সব হিসেব উল্টে দিয়ে বললেন, এভাবে হতে পারে না। তিনি নিজের আসন ছেড়ে উঠে সাংবাদিকদের সঙ্গে একাসনে একই ধরনের চেয়ারে বসে পড়লেন। এবং মেয়র বলে দিলেন, এমন ওঁরা-আমরায় আমি বিশ্বাস করি না।

অবিশ্বাস্য মনে হলেও শনিবার বিলে সাড়ে ৪টা নাগাদ এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়ি হোটেল ডলি ইনে। যে ঘটনায় অভিভূত সেখানে উপস্থিত সব সাংবাদিকরা। শুধু তাই নয়, মেয়র গৌতম এভাবে নিজের চেয়ার ছেড়ে তাঁদের পাশে বসে কথাবার্তা বলছেন, খোলামেলা কথা বলছেন, রাখঢাক না রেখে নিজের দুর্বলতার কথা বলছেন তা শুনে কয়েকজন সাংবাদিক বলেই ফেললেন, মেয়র ধরাছোঁয়ার বাইরের মানুষ বলে তাঁরা যা শুনেছিলেন, সেটা একেবারেই ঠিক নয়, সেটা হাতে-কলমে বুঝলেন।

এখানেই শেষ নয়, এক সাংবাদিক তো তাঁদের পরিবারের দুঃসময়ে মেয়র কীভাবে সাহায্য করেছেন তা বলতে গিয়ে কেঁদে ফেললেন। চোখে জল দেখা গেল অনেক সাংবাদিকদেরই। তরুী সাংবাদিকটি যা বললেন, তাতে তাঁর পরিবারের একজনের প্রাণ বেঁচেছিল স্রেফ মেয়র গৌতম দেব চিকিৎসার ব্যবপারে সবরকম সহযোগিতা করায়।

আর কি বলেছেন মেয়র জানে!

মেয়র গৌতম দেব বলেছেন, এদিন মেয়র হিসেবে নয়, একজন শিলিগুড়ির নাগরিক হিসেবে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মত বিনিময়ের চেষ্টা করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, আমার অনেক দুর্বলতা রয়েছে, হঠাৎ কখনও আর পাঁচজন সাধারণ মানুষের তো তাঁরও যে রাগ হতে পারে, মেজাজ খারাপ হতে পারে সেটাও স্বীকার করে বললেন, এটা কনট্রোল করার চেষ্টা করেই চলেছি। অনেক সময়ে ভুল হয়ে য়ায়। মন খারাপ হয়। অনেক সময় ভুলের জন্য মাসুল দিতে হয়। তিনি এটাও জানান, সে জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্দেশ দিয়েছেন, হাতে সি (C) অক্ষরটি লিখে রাখতে, মানে কুল থাকার জন্য।

রাগ-অভিমান-ক্ষোভ-দুঃখ, ভুল-ভ্রান্তি নিয়েই তো মানুষ। গৌতম দেবও তাঁর ব্যতিক্রম নন। তিনি এটাও বললেন, শিলিগুড়ির মানুষ অতি মাত্রায় সচেতন। এক প্রশ্নের উত্তরে তিনি বলে দিলেন, শিলিগুড়িতে ধর্মকে সামনে রেখে রাজনীতি, ভোট চাইতে গেলে মানুষ তা গ্রহণ করবেন না বলে তাঁর মনে হয়। শিলিগুড়িতে জাতপাত, ধর্ম নিয়ে গোলমাল কেউই পছন্দ করেন না বলে তিনি জানিয়ে দেন।

শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁরা যখন যে কারও চিকিৎসা সহ নানা দুঃসময়ে সাহায্যের জন্য আবেদন করেছেন, গৌতম দেব সবরকম সহযোগিতা করেছেন। তিনি জানান, কদিন আগেই এক সাংবাদিকের ক্যান্সার শুনে তাঁকে সবরকম সহযোগিতা করেছেন।

আরও আছে। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, শিলিগুড়িতে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের জন্য শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে একটা অ্যাফিলিয়েশনের ব্যবস্থা করা হোক। পুরসভা যেমন ট্রেড লাইসেন্স দেয়, তেমনই যাঁরা পুরোপুরি মিডিয়ায় কাজ করেন, যে সংস্থার ট্রেড লাইসেন্স রয়েছে, তাঁদের সংস্থার প্রতিনিধিদের পুরসভার পক্ষ থেকে নির্দিষ্ট সমযের জন্য একটা পরিচয়পত্র দেওয়া হোক। প্রয়োজনে রিনিউয়ের ব্যবস্থা হোক।

এই প্রস্তাব নিয়ে আলোচনা করে যদি আইনি সমস্যা না থাকে, তা হলে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। তার পরে দেদার সেলফির জন্য পোজ দিয়েছেন। চা-চপ-মিষ্টি খেতে খেতে শুনেছেন নানা সমস্যার কথা।

সব কিছুকে ছাপিয়ে গিয়েছে মেয়রের নিজের চেয়ার ছেড়ে সাংবাদিকদের সঙ্গে একাসনে বসে আড্ডা দেওয়ার সিদ্ধান্ত।

অতীতে কোনও মেয়র এমন করেছেন কি! আপনি কি বলেন!

TAGGED:#BreakingPoliticalBarriers#GroundConnect#JournalismAndDemocracy#LeadershipWithHumility#PeopleFirst
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

মার্কিন ভিসা পেতে এবার থেকে বাড়তি অর্থ গুনতে হবে ভারতীয়দের

Amudarya Desk, Siliguri
1 Min Read

চিন্ময়কৃষ্ণ প্রভুর জামিনের শুনানির জন্য আজ ফের আর্জি আইনজীবীর

Amudarya Desk, Siliguri
1 Min Read

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের, পাল্টা ধন্যবাদ প্রধানমন্ত্রীরও

Amudarya Desk, Siliguri
1 Min Read

রেলগেটে ধাক্কা মেরে লাইনে ওল্টাল পিক আপ, থমকে রাজধানী এক্সপ্রেস

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

উত্তরবঙ্গদেশশিলিগুড়ি

পলিথিন ব্যবহারের বিরুদ্ধে নয়া পদক্ষেপ এস এম সি-র

0 Min Read
চেনা গন্তব্যবেড়ু বেড়ুশিলিগুড়ি

পুজোয় যাবেন নাকি কোলবং

2 Min Read
দেশশিলিগুড়ি

আরজি কর আন্দোলনের পাশে থাকতে প্রতীকি অনশন শিলিগুড়ির নাগরিকদের

2 Min Read
রকমারিশিক্ষাশিলিগুড়ি

উত্তরবঙ্গে গণিত মেধা মূল্যায়ন: শিলিগুড়িতে পুরস্কার বিতরণ

3 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?