আমুদরিয়া নিউজ : ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে দেশ-বিদেশ থেকে ভক্তদের ঢল হুগলির কামারপুকুরে । এদিন মহাসমারোহে পালিত হচ্ছে ঠাকুরের ১৯১ তম জন্মতিথি। জানা গিয়েছে বেলুড় মঠেও পালিত হচ্ছে ঠাকুরের জন্মোৎসব। ভোর বেলার মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এছাড়াও সারাদিনব্যাপী চলবে নানা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বেদ পাঠ, স্তব গান, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ব্যাখ্যা, ভজন,গীতি আলেখ্য ইত্যাদি। হুগলির কামারপুকুরের স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এছাড়াও সাংবাদিক রিপোর্টে জানা যায়,কামারপুকুরে আজ থেকে শুরু হতে চলেছে ১৫ দিনব্যাপী এক বিরাট মেলা।