আমুদরিয়া নিউজ : ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ ইরানে ইজরায়েল সেনাবাহিনী অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। সে দেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানের রাজধানী তেহেরান শহরে কেন্দ্রস্থলে বিমান হানা চালানো হয়েছে। বোমার আঘাতে শহরের বিভিন্ন অঞ্চল থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ইরান সংবাদ মাধ্যমসূত্রে জানা গেছে, ইরানে শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনির দফতরের কাছে বিমান হামলা চালানো হয় এবং তিনটি বোমা বিস্ফোরণ হয়। ইরান ইতিমধ্যেই তাদের আকাশসীমা বন্ধ করা হয়েছে। মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। ইজরায়েলের সেনা অভিযানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।