আমুদরিয়া নিউজ : ইরানের দিকে ‘বিরাট নৌবহর’ পাঠানোর কথা জানানোর এক দিনের মধ্যেই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমেরিকার যে কোনও সামরিক হামলাকেই তারা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে এবং তার জবাব হবে কঠোর। ডোনাল্ড ট্রাম্পের দাবি , মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’, টোমাহক ক্ষেপণাস্ত্র-সজ্জিত ডেস্ট্রয়ার ও অন্তত এক ডজন F-15E যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। তাই গোটা ইরানে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। ইরান জানিয়েছে, তারা সংঘাত চায় না, কিন্তু সব পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের সেনা হুঁশিয়ারি দিয়েছে—সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ হলে গোটা বিশ্বে আগুন ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।