আমুদরিয়া নিউজ : বারুইপুর টংতলার একটি বাগান বাড়িতে রবীন্দ্রনাথ টেগর কলা কেন্দ্রের তরফ থেকে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হল। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই ফেস্টিভালে অংশগ্রহণ করেন। ভাস্কর্য শিল্প সহ বিভিন্ন ধরনের শিল্পীরা এখানে এসে তাদের প্রতিভা ফুটিয়ে তোলেন। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাবলু পর্বত জানান, আরো বেশি সাহায্য পেলে এই ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ব্যাপ্তি লাভ করবে। মার্চের ৮ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে এই ফেস্টিভাল।