আমুদরিয়া নিউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত–মার্কিন বাণিজ্য চুক্তিকে “ঐতিহাসিক” বলে প্রশংসা করেছেন। তিনি জানান, আমেরিকা ভারত-সহ যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে, সেইসব দেশে কয়লা রপ্তানি বাড়ানো হবে। ট্রাম্পের দাবি, তাঁর নেতৃত্বে আমেরিকা এখন বড় জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। গত কয়েক মাসে ভারত, জাপান, কোরিয়া-সহ একাধিক দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হয়েছে, যার ফলে মার্কিন কয়লার রপ্তানি অনেকটাই বেড়েছে।
‘কয়লা চ্যাম্পিয়ন’ নামে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমেরিকার রপ্তানি করা কয়লার মান বিশ্বের মধ্যে সেরা।
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি ‘ঐতিহাসিক’, কয়লা রপ্তানি বাড়ানোর বার্তা ট্রাম্পের
Leave a Comment