আমুদরিয়া নিউজ : বিগত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা মধ্য প্রাচ্যের সংঘাতের জেরে সারা বিশ্বে তেল সরবরাহে টান পড়েছে। ভারতও এই সঙ্কট থেকে রক্ষা পায়নি। এই সঙ্কট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নামল কেন্দ্রীয় সরকার। গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে গ্রাহকদের এলপিজি নির্ভরতা কমিয়ে এবার নলবাহিত গ্যাস (পিএনজি) ব্যবহারের ওপর জোর দিচ্ছে কেন্দ্র।
রবিবার একটি নির্দেশিকায় বলা হয়েছে, নলবাহিত গ্যাস সরবরাহের জন্য পরিকাঠামো তৈরির আর্জি জানিয়ে যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি করা হবে। পাশাপাশি কমার্শিয়াল প্রতিষ্ঠান যেমন হোটেল-রেস্তোরাঁগুলিতে এলপিজির সরবরাহ কমিয়ে গৃহস্থের বাড়িতে গ্যাস সরবরাহে বেশি জোর দিয়েছে কেন্দ্র।
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে, নেই ডিস্ট্রিবিউশনে কোনও ঘাটতি। ডেলিভারি পরিষেবাও স্বাভাবিক রয়েছে। তাই নাগরিকদের প্রতি সরকারের অনুরোধ, তারা যেন দোকানে অযথা ভিড় না করে, হোম ডেলিভারির জন্য অপেক্ষা করেন।