আমুদরিয়া নিউজ: আম জনতা উন্নয়ন পার্টি -তে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলেছে। দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি খোবায়েব আমিন শুক্রবার দলনেতা হুমায়ুন কবীরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দল গঠন করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একটি ভিডিও ভাইরাল হলেও, তিনি সেটিকে AI-নির্মিত বলে দাবি করেছেন।