আমুদরিয়া নিউজ : ভারতীয় রেল মন্ত্রক জানায় ২৫ শে ফেব্রুয়ারি থেকে ১৮ ই মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১২৪৪ টি হোলি স্পেশাল ট্রেন চলবে। দৈনিক চলা ট্রেন গুলির চাপ কমাতেই রেলমন্ত্রকের এই সিদ্ধান্ত। কর্তৃপক্ষের তরফে আরো জানানো হয়েছে, প্রয়োজনে এই সংখ্যা বাড়িয়ে ১৫০০ করা হতে পারে। স্পেশাল ট্রেনগুলি মুম্বাই পুনে এবং নাগপুর থেকে শুরু করে দানাপুর গোরক্ষপুর,বারাউনি এবং সমস্ত পুর অবধি চলবে। এগুলি ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলবে হোলি স্পেশাল ট্রেন। যাত্রীদের সুবিধার্থেই এই স্পেশাল ট্রেন গুলি চালু করেছে ভারতীয় রেল।