আমুদরিয়া নিউজ : কলকাতা হাইকোর্ট ১২০৪ জন LIC কর্মীকে এসআইআরের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশন ও LIC কর্তৃপক্ষকে দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। অভিযোগ, কর্মীরা মূল দায়িত্ব পালন করতে পারছেন না, ফলে আয়ের ও পারফরমেন্সের ক্ষতি হচ্ছে। আদালত স্পষ্ট করেছেন, নির্বাচন কমিশনের অনুরোধ থাকলেও LIC কেন নির্দিষ্ট কর্মী নিয়োগ দিয়েছে তা ব্যাখ্যা করতে হবে। পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।