আমুদরিয়া নিউজ : রাজ্যপাল CV Ananda Bose আজ চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘থিঙ্কএডু কনক্লেভ ২০২৬’-এ অংশগ্রহণ করেছেন। ‘আত্মনির্ভর ভারত ২০৪৭-এর জন্য শিক্ষা’ শীর্ষক এই সম্মেলনে তিনি বলেন, উন্নত ও স্বনির্ভর দেশ গড়ে তুলতে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপাল আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মকে দক্ষতা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে জাতীয় উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে হবে। তাঁর বক্তৃতায় শিক্ষার আধুনিকীকরণ, অন্তর্ভুক্তিমূলকতা এবং ভবিষ্যতমুখী দিকগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।