আমুদরিয়া নিউজ : ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক দেশ থেকেই শুভেচ্ছা বার্তা এসেছে। তার মধ্যে চিনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের বার্তা হল, ভারত ও চিন ভাল প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি ওই মন্তব্য করে গত এক বছরে চিন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে বলে দাবি করেন। সেই সঙ্গে চিনের প্রেসিডেন্টের বার্তা, এটা বিশ্বশান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিন–ভারত সম্পর্ককে রূপকার্থে ‘ড্রাগন ও হাতির একযোগে নাচ’ হিসেবে উল্লেখ করেন এবং লিখেছেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে।