আমুদরিয়া নিউজ : আগামী ২৮ শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যায়, ২৮ তারিখের তালিকায় আপাতত সকলেরই নাম থাকবে। তবে কারা প্রযোজ্য এবং কাদের নাম এখনো যাচাই করা হয়নি, চিহ্নিত করে দেয়া হবে আলাদাভাবে। এই তালিকা থেকেই ভোটাররা জানতে পারবে তাদের নাম যাচাইয়ের স্ট্যাটাস। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর এর কাজ আপাতত যতদূর এগোবে ভোটার তালিকা সেভাবেই প্রকাশ করা হবে। সূত্রে খবর যে সমস্ত ভোটারের নাম যাচাই করার জন্য বিচারকের কাছে পাঠানো হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’।