আমুদরিয়া নিউজ : ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নাম অনিশ্চয়তার মধ্যে রেখেই রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এই বিচারাধীন ভোটাররা কি আদৌ ভোট দিতে পারবে? রবিবার সাংবাদিক বৈঠকে সে বিষয়ে কিছুটা বিবৃতি দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনারের মতে, সংবিধান মেনেই এসআইআরের তালিকা তৈরি হয়েছে। যোগ্য ভোটারদের নাম অবশ্যই উঠবে ভোটার তালিকায়। তার জন্য প্রকাশ করা হবে অতিরিক্ত তালিকা। তবে অযোগ্য ভোটারদের নাম বাদ যাবে বলে জানানো হয়েছে। যোগ্য এবং অযোগ্য ভোটারদের নাম বিচার করার জন্য অতিরিক্ত বিচার প্রতিনিয়োগ করা হয়েছে। খুব শীঘ্রই সেই কাজের নিষ্পত্তি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।