আমুদরিয়া নিউজ : কত দিনের মধ্যে আমেরিকার সঙ্গে ইরানকে বোঝাপড়া ‘চুক্তি’ করতে হবে তা স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে ১০ থেকে ১৫ দিন যথেষ্ট সময়। খারাপ কিছু ঘটার আগাম বার্তা জানিয়ে তেহরান কে বোঝাপড়ার ‘চুক্তিতে’ বসার হুঁশিয়ারি বার্তা জানালেন ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের শান্তি পরিষদের প্রথম বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি জানান ইরানের সঙ্গে বোঝাপড়ায় না এলে খারাপ কিছু ঘটা অবশ্যম্ভাবী। তবে খারাপ কি ঘটতে পারে সে বিষয়ে ব্যাখ্যা দেননি ট্রাম্প। বিস্তারিত জানতে চোখ রাখতে হবে আমুদরিয়ার পরবর্তী আপডেট।