আমুদরিয়া নিউজ : সামনেই দোল। ছুটির আমেজ। এই ছুটির সঙ্গেই পর্যটকদের বেড়াতে যাবার প্ল্যান। অনলাইনে সুযোগ থাকার সুযোগে প্রত্যেকেই অনলাইন বুকিং করে কেউ বা দার্জিলিং কেউ বা সমতলে হোটেল বুকিং করছে অনলাইন কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করে। কিন্তু ইতিমধ্যে একটি জনপ্রিয় হোটেল কোম্পানির নামে ৩১ টি ভুয়ো ওয়েবসাইট খোলার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে। সেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়েছেন অনেক পর্যটকই। এ বিষয়ে সেই হোটেল কর্তৃপক্ষ সল্টলেকের বিধাননগর থানায় সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক সূত্রে জানা যায় সাইবার ক্রাই বিভাগের পুলিশ বিষয়টি তদন্ত করছেন এবং প্রত্যেকটি ওয়েবসাইটের ইউআরএল গুলি খতিয়ে দেখছেন। এছাড়াও ডিজিটাল পেমেন্ট এর সূত্র ধরে তদন্ত চলছে।