আমুদরিয়া নিউজ : হুগলির ভদ্রেশ্বরে নীল ড্রামের ভেতর থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হওয়ার গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে ভদ্রেশ্বরের শ্বেতপুর এলাকার দিল্লি রোড সংলগ্ন একটি জমিতে বস্তা বাঁধা নীল ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। সন্দেহ হওয়ায় তারা স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ড্রামের মুখ থেকে বস্তা খুলে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে। শুধু তাই নয়, মৃতদেহের একাধিক জায়গা ঝলসে গিয়েছে বলেও জানা গিয়েছে।
দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবক স্থানীয় বাসিন্দা নয় বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।