আমুদরিয়া নিউজ : ভোটের মুখে এমনই ছবি উঠে এসেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটোয়া দু’নম্বর ব্লকের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে খোলা হয়েছে যুব সাথী প্রকল্পের ফর্ম পূরণ সহায়তা কেন্দ্র। শিবিরে বেকার এবং সাধারণ মজুরদের ফর্ম পূরণে সহায়তা করছেন সিপিএম নেতাকর্মীরা। আসন্ন ভোটের আগে এমন চিত্র দেখে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।