আমুদরিয়া নিউজ : বিহারের যোগ্য নথি বাংলায় যোগ্য নয় কেন আরো একবার প্রশ্ন উঠল কমিশনের বিরুদ্ধে। এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করলেন নির্বাচন কমিশনকে। এস আইআর-এর প্রক্রিয়ায় বিহার এবং বাংলার ক্ষেত্রে ভিন্ন নিয়ম কেন? অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী।