আমুদরিয়া নিউজ : কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ও আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। পেত্রো ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বলেন, “এসে আমাকে ধরো।” তিনি বলেন, কলম্বিয়ায় কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ট্রাম্প কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে মাদক পাচারের অভিযোগ তুলে বলেন, দুই দেশেই রাজনৈতিক পরিস্থিতি বিপজ্জনক। ট্রাম্পের এই বক্তব্যে পেত্রো ক্ষুব্ধ হয়ে তাকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানান। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পেত্রো স্পষ্টভাবে জানান, শান্তি ও সহযোগিতা তাঁর সরকারের মূল লক্ষ্য। কোনো ধরনের হুমকি বা সামরিক হস্তক্ষেপই গ্রহণযোগ্য নয়।