আমুদরিয়ার নিউজ : ভোট ঘোষনার ঠিক ৪০ মিনিট আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। মার্চ মাস থেকেই পাওয়া যাবে এই ডিএ।এছাড়াও রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা বাড়ানোর ঘোষনাও করলেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, রাতের পুরোহিত ও মোয়াজ্জেনদের ভাতা ৫০০ টাকা বাড়ানো হলো। সামাজিক ও ধর্মীয় পরিষেবার স্বীকৃতি হিসেবেই এই ভাতা দেয়া হচ্ছে বলে তিনি জানান।